Skip to content

আমাদের সম্পর্কে

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য

কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ গঠন, বিশুদ্ধ ইসলামের প্রচার, এবং দৈহিক-মানসিক-আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

উদ্দেশ্যসমূহ

  • সহীহ ইসলামি শিক্ষা ও চরিত্র গঠন
  • ইসলামি ও আধুনিক জ্ঞানের সমন্বয়
  • শৃঙ্খলা, আদব ও দায়িত্ববোধ সৃষ্টি
  • দ্বীন ও সমাজসেবায় প্রস্তুত করা

মুতাওয়াল্লী সাহেবের বাণী

সম্মানিত অভিভাবক! আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ ও তাকে হক্ক মজবুত আদর্শে গড়ে তুলতে ইসলামিক দ্বীনি হিসেবে গড়ে তোলার জন্য আপনি “মদিনাতুল উলুম ফাউন্ডেশন”-কে নির্বাচন করতে পারেন। আপনার সন্তানের গড়ে তোলার জন্য ইসলামিয়ার আমাদের একটা সুব্যবস্থাপূর্ণ প্রক্রিয়া রয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের স্কুলের আদর্শিক শিক্ষা ও ভালোবাসা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দোয়া সাথে বিশ্বাস করি যে, আমাদের সকল পরিকল্পনা মহান আল্লাহর রহমতে এবং সম্মানিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ ও দোয়ার মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী যদি সত্যিকারের মানুষ হয়ে সমাজ ও দেশের সুনাম কুড়াতে সক্ষম হয়, তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কাজ কবুল করে ইসলামের সাথে একনিষ্ঠ থাকার তাওফিক দান করুন। আমীন! দোয়ার মুহতাজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দিলওয়ার রহমান প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী, মদিনাতুল উলুম ফাউন্ডেশন।

ইতিহাস

লালমনিরহাট অঞ্চলের মানুষের জন্য ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে মদিনাতুল উলুম প্রতিষ্ঠিত হয়। সময়ের সাথে আবাসিক ও অনাবাসিক বিভাগসহ বিভিন্ন শাখা বিস্তৃত হয়েছে।

দৃষ্টি

সৎ, জ্ঞানী ও সেবাপ্রবণ প্রজন্ম গড়ে তোলা—একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে।