আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মদীনাতুল উলূম নূরানী একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ তাহসিনুল হক আরাফ এবারের বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করেছে।
এই গৌরবময় সাফল্যে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানে সমৃদ্ধ করুন, উত্তম চরিত্রের অধিকারী করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বড় বড় সাফল্য দান করুন। আমীন।
আরাফের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
— মদীনাতুল উলূম নূরানী একাডেমী, খাতা পাড়া, লালমনিরহাট

